রংপুরে পদযাত্রায় আলাল

‘বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, মার খেতে জানে’

রংপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০১

রংপুরে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি মার খেতে জানে।’  শনিবার দুপুরে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আলাল বলেন, ‘এর আগে ঢাকায় বিএনপি সমাবেশ করতে গেলে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। তার পরেও আমরা কোনও উসকানিতে পা দিইনি। এ সরকারকে জনগণ আর দেখতে চায় না। সে জন্য আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়বো।’

নিত্যপণ্যের দাম কমানোর দাবি করে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সকাল-দুপুর-বিকালে বৃদ্ধি করা হচ্ছে। সরকারের ইন্ধনে এটি করা হচ্ছে।’

সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র চুরি করে ভোট চুরি করে ক্ষমতায় আছে। বিএনপিকে কেন তাদের এত ভয়? তাদের পায়ের তলায় মাটি নেই, তাই ক্ষমতা হারানোর আতঙ্ক তাদের মাঝে দেখা দিয়েছে।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন্নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু ও অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে নগরীর মাহিগঞ্জ সাতমাথা থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। দুই কিলোমিটার সড়ক হেঁটে পদযাত্রা নগরীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী