তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮

বগুড়ার ধুনটে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে সিয়াম হোসেন (৭) ও মোস্তাকিম আলী (৫) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভ‚তবাড়ি গ্রামে যমুনা নদীর বাঁধে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, যমুনা নদীর ভাঙনে নিঃস্ব কাঠমিস্ত্রি লিটন মিয়া স্ত্রী গোলাপি বেগম, দুই ছেলে সিয়াম হোসেন ও মোস্তাকিম আলীকে নিয়ে ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামে যমুনা নদীর বাঁধে টিনশেড ঘরে বসবাস করেন। তাদের অপর সন্তান তামিম নানাবাড়িতে থাকে। লিটন মিয়া টাঙ্গাইলে কাজের জন্য গেছেন। সম্প্রতি সিয়াম ও মোস্তাকিমের খতনা করানো হয়েছে। শনিবার বিকালে মা গোলাপি বেগম ঘরে ঘুমন্ত দুই ছেলেকে ঘরে তালা দিয়ে যমুনা নদীর চরে ছাগল আনতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারিক ও প্রতিবেশীরা জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা টের পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি ঘর আগুনে পুড়ে যায়। সে সময় ঘরে থাকা ঘুমন্ত সিয়াম ও মোস্তাকিম পুড়ে মারা যায়। প্রতিবেশীরা পুড়ে যাওয়া খাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন। তাদের মৃত্যুতে শুধু পরিবারে নয়, পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।’

ধুনট ফায়ার সার্ভিসের লিডার হামিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মা খতনা করানো দুষ্ট দুই ছেলেকে ঘরে তালাবদ্ধ করে রেখে মাঠে গিয়েছিলেন।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, অভিযোগ না থাকায় দুই শিশু সহোদরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম