ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে সেতুর ওপর যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে সেতুর ওপর ট্রেনে কাটা পড়া অবস্থায় হাফিজুল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেল সেতুর ওপর এই ঘটনা ঘটে।

নিহত হাফিজুল উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেলওয়ে সেতুর ওপর ট্রেনে কাটা পড়া দ্বিখণ্ডিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক রেল সেতু পারাপার হচ্ছিলেন। এ সময় কোনও একটি ট্রেনে সে কাটা পড়ে মারা যায়৷ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম