হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর লাশ উদ্ধার

দুষ্কৃতকারীদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৫

হবিগঞ্জের বাহুবলে সুন্দ্রাটিকি গ্রামে নিখোঁজ চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর তাদের লাশ পাওয়া গেলো। তাদের বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। সিলেটের ডিআইজি  মিজানুর রহমান এ ঘটনায় হত্যাকারীদের তথ্য দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে নিহত শিশুদের পরিবারের দাবি পূর্ব বিরোধের জের ধরে দুই প্রতিবেশী এ ঘটনা ঘটিয়েছে।

নিহত শিশু মনিরের বাবা আফজাল হোসেনের অভিযোগ, প্রতিবেশী আব্দুল আলী ও বাচ্চু মিয়ার সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি সন্দেহ করেন।

নিহত শিশুর মনিরের মা  বলেন, আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্যই পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।

এদিকে নিখোঁজ শিশুগুলোর মরদেহের সন্ধান পাওয়ার খবরে র‌্যাব ও পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম এলাকা ঘিরে রেখেছে। তাদের উপস্থিতিতে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।
বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকায় বাড়ির পাশ থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে। মরদেহগুলোর সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জে ৪ শিশুর লাশ উদ্ধার করা হচ্ছে

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না।

নিহতদের স্বজন ও এলাকাবাসীরা এই ঘটনার জন্য বাহুবল থানার পুলিশের অবহেলাকে দায়ীকে করে বলেন, নিখোঁজের পর থানায় জিডি করা হলেও ওসি মোশাররফ হোসেন বিষয়টি গুরুত্ব দেননি। তবে লাশ উদ্ধারের পর পুলিশের ধারণা যে দিন তাদের অপহরণ করা হয়েছে সেদিনই হত্যা করা হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গত শুক্রবার উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজ-এর ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়।
তাদের নিখোঁজ হওয়ার  ঘটনায় শনিবার ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশের একাধিক টিম মাঠে নামে। রবিবার অবস্থা পর্যবেক্ষণ করতে সিলেটের ভারপ্রাপ্ত ডিআইজি মিজানুর রহমান , হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মাসুদুর রহমান মনির ও হবিগঞ্জ ডিবি পুলিশ ইন্সপেক্টর মো. মুক্তাদির হোসেন বাহুবল যান এবং স্থানীয় কর্মকর্তার সঙ্গে দিনভর মিটিং করেন।

হবিগঞ্জে ৪ শিশুর লাশ উদ্ধার চেষ্টা
পরে সোমবার নিখোঁজ শিশুদের সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল পুলিশ। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপারের বরাত দিয়ে ওই পুরস্কারের ঘোষণাটি মাইকে উপজেলার সব জায়গায় প্রচার করা হয়।



 

 

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম