অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রামের মীরসরাইয়ের ‘মীরসরাই ক্যাফে রেস্টুরেন্ট’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলা কালে ওই ক্যাফেতে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সতর্ক করা হয় এবং তাদের অভিভাবকদের এই ব্যাপারে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, লাইসেন্স এবং অনুমোদন না থাকায় মীরসরাই ক্যাফে রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়েছে।









