মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, পুলিশ কনস্টেবল নিহত

যশোর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯

যশোরে ট্রাকের ধাক্কায় আকিমুল ইসলাম (৩৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিমুল ইসলাম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মোনসের আলীর ছেলে।

তিনি যশোর পুলিশ লাইনে ডি-স্টোরে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ১৬৯০।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে আকিমুল ইসলাম সরকারি ডাক নিয়ে শার্শা থানায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ১১টায় পুলেরহাট কৃষ্ণবাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আঘাত পান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক