পদ্মা সেতুতে বাইক থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু, ফেলে পালিয়ে গেছেন চালক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ২১:৩৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২১:৩৮

পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় এক তরুণী (১৮) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তরুণীকে ফেলে পালিয়ে গেছেন মোটরসাইকেল চালক। এখনও শনাক্ত হয়নি নিহত তরুণীর পরিচয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পেছনে বসে জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন তরুণী। মাওয়া প্রান্তে সেতুর ৯ নম্বর পিলারের কাছে পৌঁছালে মোটরসাইকেল থেকে তরুণী ছিটকে পড়েন। এ সময় সেতুর মাঝখানের বিভাজকে সজোরে ধাক্কা খান। তখন হঠাৎ একটি চলন্ত বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক তাকে ফেলে পালিয়ে যান।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘নিহত তরুণীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা নেওয়া হবে। তার মরদেহ পদ্মা সেতু উত্তর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পরপরই পালিয়ে যান মোটরসাইকেলের চালক। নিহত নারীর মোবাইল ও হেলমেট না পাওয়ায় চালকই সেগুলো নিয়ে গেছেন বলে ধারণা করছি আমরা।’

/এএম/ 
সম্পর্কিত
চলন্ত লরির পেছনে বাসের ধাক্কা, চার গাড়ির সংঘর্ষে আহত ৩০
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ২১
স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর
সর্বশেষ খবর
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক
যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে