মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত

বগুড়া প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১

বগুড়ার শিবগঞ্জে ছেলের মোটরসাইকেলে অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় গোলাপি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত তার বাইকচালক ছেলে রাকিবুল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকালে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানিয়েছেন, মঙ্গলবার রাতে উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়ার একরামুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ মাকে দেখতে ছেলের মোটরসাইকেলে মোকামতলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন। তারা পাকুরতলা এলাকায় মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে মা ও ছেলে মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে গোলাপি মারা যান। ছেলে রাকিবুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনি এক নারীর মৃত্যুর খবর শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় অবহিত করেনি।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম