‘প্রতিটি আদালত চত্বরে হবে ন্যায়কুঞ্জ’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৫:৪১আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৫:৫২

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ তৈরি করা হবে। ন্যায়কুঞ্জ তৈরি করতে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেখানে নারীসহ সব বিচারপ্রার্থী বিশ্রাম নেবেন। জনগণের কথা ভেবেই এই ন্যায়কুঞ্জ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।’

শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মামলা দ্রুত নিষ্পত্তি করার ওপর গুরুত্ব দিয়ে এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সারাদেশে এই প্রথম গত এক বছরে শতভাগেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কম লোকবলের কারণে মামলার জট নিষ্পত্তি করা সম্ভব নয়। আরও লোকবল দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো।’

পরে আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি। এ সময় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচারকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান শিশির, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম