ফসলরক্ষা বাঁধ তদারকিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩ কমিটি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১৭:৫২আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৭:৫২

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, ‘সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজ তদারকির জন্য পানি মন্ত্রণালয়ের উপসচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে নয় সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করা হয়েছে। তারা সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।’

শনিবার (৪ মার্চ) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের বাঁধ পরিদর্শন শেষে সচিব এ কথা বলেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘সুনামগঞ্জের কৃষক যাতে হাওরের বোরো ফসল ঘরে তুলতে পারে সেজন্য ওই এলাকায় ফসলরক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বছরও এক হাজার ৭৮টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশা করছি, ৭ মার্চের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বাঁধের কাজে কেউ যদি কোনও অনিয়ম কিংবা দুর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। হাওরাঞ্চল দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা। হাওর থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয়। তাই হাওরের বোরো ফসল যেন কৃষকরা কেটে ঘরে তুলতে পারেন সেজন্য সরকার আগেই ব্যবস্থা নিয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন– দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী প্রকৌশলী সাদিউর রাহিম জাদিদ প্রমুখ। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন। 

/এমএএ/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের