গাজীপুরে সোয়েটার কারখানার গোডাউনে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৯

Dakati গাজীপুর সিটি করপোরেশনের মধ্যগাছা এলাকায় মা এ্যাপারেলস নামের একটি সোয়েটার কারখানার গোডাউনে ডাকাতি হয়েছে। বুধবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। আটক ডাকাতরা হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের রাজু (২০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শাহিন (২০)।
কারখানার ব্যবস্থাপক সালেক হাওলাদার জানান বুধবার ভোর ৪টার দিকে একটি ট্রাকে ১৫/১৬ জনের একটি ডাকাতদল মা এ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। এ সময় ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। এ সময় পাশ্ববর্তী কারখানার শ্রমিকদের সন্দেহ হলে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। ডাকাতরা প্রায় পাঁচ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী জানান, মালামাল উদ্ধারে অভিযান চলছে।
/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম