শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন নিশ্চিত হয়েছে: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১৬:০৩আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৬:২০

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর অর্থনীতিসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শুক্রবার (১০ মার্চ) শরীয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুর বাজারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনও শোধ হওয়ার নয়। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ সেবার সুযোগ পেয়ে সোনার বাংলা গড়ার শক্তিশালী ভিত্তি রচনা করেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা না করলে অনেক আগেই দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যেতো।’

উপমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এই ১৪ বছরে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। দেশের ভাগ্যহত মানুষের জন্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দিয়েছেন। দেশে কোনও পরিবার আর গৃহহীন থাকবে না।’

এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার গত তিন মেয়াদে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্ষণীয় সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ। তাই আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।’

কার্তিকপুর বাজার বণিক সমিতির সভাপতি এসএম রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক এবং চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার।

/এসএন/আরআর/
সম্পর্কিত
যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা গ্রেফতার 
আইন কর্মকর্তা আ.লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানালো ইরান
খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছে, জানালো ইরান
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়েরও আত্মহত্যার চেষ্টা
গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়েরও আত্মহত্যার চেষ্টা
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে