স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস জাতির পিতা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৪:২৯আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪:৫৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হবে।’

জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটা মানবিক দেশ। মানবিকতা, সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা, পরম সহিষ্ণুতার চর্চা ও সহজ জীবনযাপন করেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া ও সোনার মানুষ হওয়া সম্ভব। আজ তার জন্মদিনে সবাই মিলে এই প্রত্যয় ব্যক্ত করি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিরা।

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক