মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী

চাঁদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৬

মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন সৌদিপ্রবাসী আল আমিন (৪০)। কথা ছিল, পরিবারের কাছে ফিরে মেয়ের জন্মদিনের আনন্দে শামিল হবেন। কিন্তু সেই কেক আর কেনা হয়নি, বাড়িতেও ফেরা হয়নি তার। চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি। আগামী রোববার তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আল আমিনের নিকটাত্মীয় বাহারউদ্দিন জানান, আল আমিনের এক মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে মোটরসাইকেলে করে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। পথে মৌতাবাড়ী এলাকায় একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আল আমিন ও মোটরসাইকেলের অপর আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়ের চিকিৎসা চলছে।

বাহারউদ্দিন বলেন, আগামী রোববার সকালে আল আমিনের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
হুথিদের বিরুদ্ধে সৌদি অভিযানে গোপনে সহায়তা করছে যুক্তরাষ্ট্র
তীব্র হচ্ছে সৌদি-হুথি যুদ্ধ, জড়াচ্ছে সিরিয়া-তুরস্ক-পাকিস্তান
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি
জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি
কেমন আছেন মিন্নি?
কেমন আছেন মিন্নি?
শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ
শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ
একঘেয়েমি দিনকে আনন্দময় করার ৬ উপায়
একঘেয়েমি দিনকে আনন্দময় করার ৬ উপায়
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’