মাগুরায় আজ (বৃহস্পতিবার) ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে ৫০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন। মামলার বাদী পক্ষের আসামি অ্যাডভোকেট রাশেদ হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তবে আদালত এখনও মামলাটি আমলে নেয়নি। আগামী ৮ মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। মামলার বাদী সোহরাব হোসেন সবুজ মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার মিজানুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে কোনও মামলা নাই।
/এএইচ/আপ-এআর/








