বিএনপির নেতাকর্মীদের খাদ্যমন্ত্রী

‘খালেদা ও তারেককে বিএনপি থেকে বিদায় করে দিন’

রংপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০০

‘খালেদা ও তারেককে বিএনপি থেকে বিদায় করে দিন’ খালেদা জিয়া ও তারেক রহমানকে দল থেকে বিদায় করে দেওয়ার আহ্বান জানিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধার দল হিসেবে নিজেদের প্রমাণ করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রংপুর খাদ্য বিভাগের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করতে এসে সুধী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের উচিত দল থেকে কুলাঙ্গারদের বিদায় করা। খালেদা জিয়া আর তারেক রহমান তাদের মধ্যে পড়ে। যারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাককে অস্বীকার করে, মুজিবনগর দিবসকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করে, তাদের বিএনপি থেকে বিদায় করে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

খালেদা জিয়াকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স-এর অ্যাজেন্ট হিসেবে আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে দেশের অর্থনীতিকে ধংস করে দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চক্রান্ত করছেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি রংপুর অঞ্চলে ধান-চাল ক্রয় মৌসুমে প্রকৃত অনেক কৃষক তাদের উৎপাদিত ধান বা চাল বিক্রি করতে পারছেন না। খাদ্য বিভাগে এক শ্রেণির মধ্য স্বত্বভোগীর দৌড়াত্বে তারা অসহায়। তিনি খাদ্য কর্মকর্তাদের এসব মধ্যস্বত্ব ভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের দৌড়াত্ব বন্ধ করতে হবে।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহাম্মেদ, রংপুর সিটি মেয়র শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুসহ অন্যান্য নেতারা।

/এইচকে/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম