বাড়িতে ঢুকেই অঝোরে কাঁদলেন শীলা

যশোর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৯

সোনার মেয়ে মাহফুজা আক্তার শীলাকে শুক্রবার বিকেলে নিজ এলাকা অভয়নগর উপজেলায় সংবর্ধনা দেওয়া হবে। তাকে সংবর্ধনা জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। বিকেল ৪টায় নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাহফুজা আক্তার শীলা তাদের বাড়ির আঙিনায় পৌঁছান। তখন তার বাড়ির আঙিনায় স্থানীয়দের ভিড়। এসময় বাড়িতে ঢুকেই অঝোর ধারায় তিনি কাঁদতে শুরু করলেন। কথা বলতে গিয়েও বলতে পারছিলেন না। থেমে থেমে বললেন, ‘সবার সহযোগিতায় আমি আজ এ অবস্থানে আসতে পেরেছি। আমার অর্জন নওয়াপাড়াবাসীর অর্জন, গোটা দেশের অর্জন।’
বাড়িতে তখন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের ভিড়। কেউ এসেছেন চেনামুখকে নতুন করে দেখতে, কেউ বা এসেছেন তাকে স্বাগত জানাতে। তার চোখে পানি দেখে স্তব্ধ আর নির্বাক হয়ে যান আগতরা; তাদের চোখের কোণাটাও চিক চিক করে ওঠছে। ভারি হয়ে ওঠে বাতাস। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।
এর আগে দুপুরে তিনি ঢাকা থেকে যশোরে পৌঁছালে সেখানে তাকে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর বিকেল ৫টার সময় প্রেমবাগ মোড়ে এবং সোয়া ৫টার দিকে পাঁচকবর এলাকায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকাবাসী ও কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এবং বাদক দল ঢাকঢোল পিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।
শীলার আগমন উপলক্ষে যশোর-খুলনা মহাসড়কের বিভিন্নস্থানে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে তোরণ। নওয়াপাড়ায় বিভিন্ন রাস্তায় পাশে সাঁটানো হয়েছে ব্যানার, প্লাকার্ড ও পতাকা।
/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম