আবারও দখল হয়েছে ফুটপাত, শুকিয়ে গেছে টবের গাছগুলো

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৯ মার্চ ২০২৩, ০৮:০০আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৮:০০

এক ব্যস্ত নগরী কুমিল্লা। চারদিকে উড়ছে বালি। বাজছে রিকশার বেল। সঙ্গে অটোরিকশার হর্ন। ফুটপাতগুলো দখলে। মোড়ে মোড়ে বাহনের জটলা। এই নগরীর নিত্যদিনের দৃশ্য এটি। তবে এই শহরকে পরিচ্ছন্ন, দখলমুক্ত আর সবুজ নগরী গড়ার প্রচেষ্টা চালিয়েছেন কেউ কেউ। তাদের একজন কুমিল্লা জেলা প্রশাসনের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

জেলা প্রশাসনের হয়ে ২০২১ সালের জানুয়ারিতে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে দখলমুক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। পরে ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি) নামক একটি সংগঠনের সহযোগিতায় টাউনহলের নিরাপত্তা বেষ্টনিতে প্লাস্টিকের বোতল দিয়ে বানানো টবে ঝুলিয়ে দেন সবুজ গাছ। সতেজতার এক নতুন প্রাণ দেন কান্দিরপাড়কে। ধন্যবাদ, সাধুবাদ আর ভালোবাসায় সিক্ত হয়ে ওঠেন তিনি। তবে তার বিদায়ের পর কী হয়েছিল তার এই অভিযানের, তা দেখতে পরিদর্শন করা হয় কুমিল্লা শহরের কান্দিরপাড় ও আশপাশের এলাকা।

শুকিয়ে গেছে টবের গাছ কান্দিরপাড় এলাকায় দেখা যায়, প্লাস্টিকের খালি টবগুলো ঝুলছে। কোনোটি সোজা আছে, কোনোটির দড়ি ছিঁড়ে উল্টে পড়েছে। একটি টবের মধ্যেও জীবন্ত গাছ নেই। সব গাছ শুকিয়ে গেছে। গজিয়েছে ঘাস। আবার সেই ঘাসও শুকিয়েছে বহুদিন। অনাথ শিশুর মতো পরিচয়হীনভাবে পড়ে আছে বোতলগুলো। ফুটপাত দখলের কারণে হাঁটতেও বেগ পাচ্ছে সাধারণ মানুষ। আর টাউন হলের ভেতরে যেই স্থানগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট দখলমুক্ত করে গাছ লাগিয়েছেন, সেই গাছগুলোও যেন আর্তচিৎকার করছে বাঁচার জন্য।

বিভিন্ন সূত্র জানায়, কুমিল্লা টাউন হলের সামনের সড়কের ফুটপাত দখল করে ব্যবসা করেন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা। বিভিন্ন সময়ে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হলেও রাজনৈতিক নেতাদের মদতে আবারও দখল হয় ফুটপাত। এতে পথচারীদের পথ চলতে বেগ পেতে হয়।

টবগুলোর কোনোটি সোজা আছে, কোনোটির দড়ি ছিঁড়ে উল্টে পড়েছে ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের (ভিবিডি) কুমিল্লা শাখার কমিটির সদস্য কাজী সাদিয়া আফসানা নিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কান্দিরপাড় একটি সংকুচিত জায়গা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। এতে জায়গাটি আরও সংকুচিত হয়ে যায়। সংকুচিত জায়গাটি আবার দখলও হয়! আমরা রাণীরকুঠিরের পাশে বোতলে গাছ লাগিয়েছিলাম। তা চোখে পড়ে ম্যাজিস্ট্রেট আবু সাঈদের। পরে তিনি আমাদের বলেন, টাউন হলে যেন এভাবে গাছ লাগাই। তিনি আমাদের মাটি ও গাছের ব্যবস্থা করে দেন। আমরা প্রায় এক সপ্তাহের চেষ্টায় এই কাজ শেষ করলেও তা পরের এক সপ্তাহও থাকেনি। আবার দখল হয় ফুটপাত। আমাদের কষ্ট মাটি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। কেউ সেগুলোর পরিচর্যা করেনি। এটি দুঃখজনক!’

মরে গেছে ঘাস এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেবো।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, ‘সিটি করপোরেশন সব সময় দখলের বিরুদ্ধে। কুমিল্লাকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই আমরা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদ চেয়ারম্যান, কুমিল্লার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে আলোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
‘অপরিণামদর্শী’ পুনর্বাসন হকার সমস্যাকে আরও বাড়াতে পারে: আইপিডি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম