নিজ ঘরে শিশুর ঝুলন্ত লাশ

ভোলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ০৯:২২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:১০

ভোলার চরফ্যাশন উপজেলায় গলায় ফাঁস দিয়ে মো. হাসনাইন (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দুলার হাট থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলার হাট থানা সংলগ্ন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

হাসনাইন ওই ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে এবং দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাসনাইনের ছোট ভাই ইয়ামিনের সঙ্গে তার টুনটুনি পাখির বাসা নিয়ে ঝগড়া হয়। এ সময় তার মা তাকে শাসন করেন। এর কিছুক্ষণ পরেই ইয়ামিন দেখতে পান তাদের বসতঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে হাসনাইন ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দুলার হাট থানায় নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।

/এসএন/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের