পিরোজপুর প্রেসক্লাব সভাপতির বাবা অ্যাডভোকেট শামসুল হকের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬:৪১

পিরোজপুরের সিনিয়র অ্যাডভোকেট মো. শামসুল হক ফকির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোররাত ৪টায় শহরের উকিলপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।

মঙ্গলবার জোহরের নামাজের পর পিরোজপুর পুরাতন ঈদগাহ ময়দানে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

শামসুল হক ফকির দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার প্রথম ছেলে শফিউল হক মিঠু দৈনিক জনকণ্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি। দ্বিতীয় ছেলে জহিরুল হক টিটু দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও পিরোজপুর কথার সম্পাদক।

অ্যাডভোকেট মো. শামসুল হক ফকির ১৯৭৫ সালের ২ জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম