চায়ের কাপ দিয়ে পুলিশের মাথায় আঘাত করে পালালো আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৫:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:২৮

ব্রাহ্মণবাড়িয়ায় চায়ের কাপ দিয়ে পুলিশের উপপরিদর্শকের মাথায় আঘাত করে এক আসামি পালিয়ে গেছে। আহত পুলিশ কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন বৌ-বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। সাইফুল শহরের উত্তর মৌড়াইল এলাকার ইয়াছিনকে ধরতে গিয়ে আহত হন। 

ইয়াছিন মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি। তাকে ধরতে যান সাইফুল। সে সময় ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে সাইফুলকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মকর্তা সাইফুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। 

এদিকে আসামি ইয়াছিনকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

/এসএন/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম