ঘুষের ৫০ হাজার টাকা নেওয়ার সময় বিসিক কর্মকর্তা গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৬:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৬:০৬

শরীয়তপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) দুপুর ১টার দিকে বিসিকের শরীয়তপুর কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিসিক শিল্পনগরীর অবস্থান শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায়। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ১০০টি প্লট রয়েছে। প্লট নিয়ে বিসিকের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন কৌশলে তিনি প্রতারণা ও জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতেন। তার স্ত্রীর নামে বিসিকে প্লটও নিয়েছেন। এর মধ্যে মনির হোসেনের বিরুদ্ধে শিল্প মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ গ্রহণ করার অভিযোগ ওঠে। এ বিষয়ে একজন শিল্পপ্লটের মালিক দুদকে লিখিত অভিযোগ করেন। ওই ব্যক্তি বৃহস্পতিবার বিসিক কর্মকর্তা মনিরকে ৫০ হাজার টাকা ঘুষ দেন। সে সময় দুদক মাদারীপুর কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে দুদক সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের একটি দল অভিযান চালিয়ে মনিরকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

দুদক কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘এক ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের একটি দল বিসিক কার্যালয়ের আশপাশে অবস্থান করে। ওই ব্যবসায়ীকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করার সময় উপব্যবস্থাপকে আটক করা হয়। পরে প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে শরীয়তপুর বিসিকের কর্মকর্তা অর্ক সরকার বলেন, ‘দুদকের একটি দল আজ দুপুরে আমাদের কার্যালয়ে কী অভিযোগে অভিযান চালিয়েছে তা আমি বলতে পারবো না। আমাদের উপব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী