ট্রাক্টরচাপায় প্রাণ গেলো শিক্ষকের

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৭ এপ্রিল ২০২৩, ১৪:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:০৫

কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌রের কা‌ছে বালুবাহী ট্রাক্টরচাপায় এক স্কুলশিক্ষক নিহত হ‌য়ে‌ছেন। সদর থানার ওসি খান মো. শাহ‌রিয়ার জানান, শুক্রবার (৭ এপ্রিল) বেলা সোয়া ১১টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে। 

স্কুলশিক্ষ‌কের নাম আ. রহমান রাজু (৪৮)। তি‌নি উলিপুর উপজেলার ধরণীবা‌ড়ী ইউনিয়নের মধুপুর আকন্দপাড়া গ্রা‌মের মজাহার আলীর ছে‌লে। রাজু একই উপজেলার ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছিলেন তিনি। 

পু‌লিশ জানায়, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজু মোটরসাইকেলে করে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ধ‌রে কুড়িগ্রাম শহরে প্রবেশ করছিলেন। শহরের ত্রিমোহনী বাজা‌র এলাকায় পৌঁছা‌লে আরেক মোটরসাইকেল চালকের সঙ্গে ধাক্কা লেগে সড়‌কে পড়ে যান রাজু। একই সময় শহর থেকে ত্রিমোহনীমুখী এক‌টি বালুবাহী ট্রাক্টর তা‌কে চাপা দিলে ঘটনাস্থলেই রাজু মারা যান। প‌রে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার ক‌রে।

পরিবারের বরাত দি‌য়ে রাজুর স্কু‌লের প্রধানশিক্ষক রেজাউল ক‌রিম ব‌লেন, ‘রাজু সকা‌লে তার স্ত্রীসহ কুড়িগ্রামে গিয়েছিলেন। সেখানে আত্মীয়‌য়ের বাড়িতে স্ত্রী‌কে রেখে মোটরসাইকেল নি‌য়ে রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় ছেলের জন্য হো‌মিও ওষুধ আনার জন্য গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।’

ওসি খান মো. শাহরিয়ার ব‌লেন, লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম