সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

মোংলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৪:১৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে অবৈধ জাল, সুন্দরি গাছ ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- মো. অসীম শেখ (৩৫), মো. জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, ‘একদল অসাধু জেলেরা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছিলো। কিন্তু বনরক্ষীদের নিয়মিত টহলের কারণে তারা আটক হচ্ছেন। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনও পাস পারমিট ছিল না।’

আটক জেলেদের নামে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানান তিনি।

/এসএন/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম