রোহিঙ্গা ক্যাম্পে আরসাকে অস্ত্র সরবরাহ, আটক ১

কক্সবাজার প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ১৪:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:৪৩

রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে আরও একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কক্সবাজার সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। এর আগে ৬ এপ্রিল তিনজনকে আটক করে র‍্যাব-১৫। 

কর্নেল সাইফুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, ১থ্রি কোয়াটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘আরসা সংগঠনকে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

/এসএন/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক