আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর

মাদারীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১২:৩৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:৩৩

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলা কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালানো হয়। সেই হামলার ভিডিও ধারণ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকসহ বিএনপির নেতা-কর্মীরা আহত হন।

হামলায় বাংলা ট্রিবিউনের রাজবাড়ী প্রতিনিধি মইনুল হক মৃধা এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু আহত হন। 

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, শনিবার বিকেলে গোয়ালন্দে বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ছিল। এই কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সতর্ক অবস্থানে ছিল। বিকাল ৩টার দিকে উপজেলা কোর্ট চত্বরে বিএনপির নেতা-কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস আসলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই গাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় কর্মরত সাংবাদিকরা ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে নেতা-কর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মইনুল হক মৃধাকে ভর্তি ও মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত সাংবাদিক মইনুল হক মৃধার স্ত্রী সাবরিন আক্তার এ ঘটনার বিচার দাবি করে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার স্বামী হামলায় আহত হয়েছে। এ হামলার বিচার না হলে এরপর আপনারাও হামলার শিকার হবেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘মাইক্রোবাসে করে কয়েকজন নেতা-কর্মী  অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসেন। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচিতে যোগ দিতে পারেননি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আগে গোয়ালন্দে এ ধরনের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতাদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হবে।’

/এসএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম