বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি

ফরিদপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৬:০৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৬:২৩

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোনও একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সবাই মিলে বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে।’

রবিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আইনজীবীরা আদালতের অংশ। তাদের মধ্যে সহিংসতা দেখা দিলে আইন প্রতিষ্ঠা সম্ভব হবে না। তাতে গণতন্ত্রের ক্ষতি হবে।’ 

তিনি বলেন, ‘ফরিদপুর আদালতে এ বছর মামলার ফাইলিং হয়েছে ২৫ হাজার ৫৫৭টি। আর মামলার ডিস পোসাল হয়েছে ২৯ হাজারেরও বেশি, এটা একটি ভালো দিক।’

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহিদ বেপারী বক্তব্য দেন। 

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএন/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক