ফেনীতে আটক ২৬ ‘শিবির নেতাকর্মী’ কারাগারে

ফেনী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১৪:৩৪আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৪:৩৪

ফেনীতে একটি কোচিং সেন্টার থেকে শিবির নেতাকর্মী সন্দেহে আটক সেই ২৬ জনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দিদার বিল্ডিংয়ে ফোকাস কোচিং সেন্টারে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। ৩০-৩৫ জনকে আটক করলেও পরে পুলিশ যাচাই-বাছাই করে ২৬ জনকে গ্রেফতার দেখায়।

এদিকে, গ্রেফতার ব্যক্তিরা দাবি করেন, তারা ফোকাস কোচিং সেন্টারে ইফতার মাহফিলের আলোচনা সভায় আসলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি