দর্শনা সীমান্ত থেকে এক কেজি সোনাসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১৫:২৩আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫:২৩

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় এক কেজি ওজনের আটটি সোনার বারসহ সুলতান আহমেদ (৪৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১২ এপ্রিল) সকাল ৭টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সুলতান আহমেদ চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টায় এক ব্যক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। টহল দল তাকে আটক করে তল্লাশি করে। ওই ব্যক্তির পায়ের তালুর সঙ্গে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম ওজনের আটটি সোনার ফ্ল্যাট বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনা এবং একটি মোবাইল ফোনসহ সুলতান আহমেদকে আটক করা হয়। জব্দ সোনার বারের বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম