নীলফামারীর ডোমারে ভাতিজা রোহানের(১১) মৃতদেহ দেখতে এসে হৃদরোগে আক্রন্ত হয়ে মারা গেছেন তার চাচি সাহিদা বেগম(৪০)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। রাত দশটায় চাচি ও ভাতিজার দাফন একসঙ্গে সম্পন্ন হয়েছে।
রোহান ডোমার শহরের সওদাগড় পাড়া গ্রামের বাসিন্দা ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার চাচি সাহিদা একই এলাকার মো. জসিয়ার রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, রোহান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে মারা যায়। তার মৃত্যুর সংবাদ শুনে তার চাচি সাহিদা বেগম মৃতদেহ দেখতে গেলে সেখানে তিনি হৃদরোগে আক্রন্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। রাত দশটায় ডোমার কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে তাদের দাফন কাজ সম্পন্ন হয়।
/এআর/








