উত্তরের পথে বাড়ছে যানবাহনের চাপ

সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ১৪:০৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫:১৪

স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটির আগে বাড়ির দিকে ছুটছেন অনেকে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে সিরাজগঞ্জের মহাসড়ক ও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।
 
সিরাজগঞ্জের মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা গেছে, সকালের দিকে রাস্তা অনেকটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। দূরপাল্লার বাস ও ট্রাকের পাশাপাশি বাড়ছে মোটরসাইকেল ও প্রাইভেটকার।

মহাসড়কে বাড়ছে যানবাহন এদিকে যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ভোর ৬টা থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর বলেন, ‘সকাল থেকে মহাসড়ক ফাঁকাই ছিল। তবে সময়ের ব্যবধানে গাড়ি বাড়তে দেখা যাচ্ছে। তবে মহাসড়কে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মানুষের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছ।’

হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘মহাসড়ক একদম স্বাভাবিক আছে, মহাসড়কে সেভাবে চাপ না বাড়লেও অন্যান্য দিনের চেয়ে যানবাহন একটু বেশি চলাচল করছে।’ তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে ২৪ ঘণ্টা আমাদের ১০টি হুন্ডা মোবাইল টিম, ১৪টি পয়েন্টে ১৪টি পিকেট টিম, ২টা পিকআপ টিম ও ১টা অ্যাম্বুলেন্স টিমসহ মোট ১৪১জন পুলিশ সদস্য কাজ শুরু করেছে। এবং সচেতেনতায় মাইকিং ও জিডিটাল সাইনবোর্ড লাগানো হচ্ছে। পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকে সবকিছু মনিটরিং হচ্ছে। সবমিলিয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সচেষ্ট রয়েছি।’ 

মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মো. খালেকুজ্জামান খান সালেক বলেন, ‘মহাসড়কে একটু একটু করে যান চলাচল বেড়েছে। কোথাও কোনও যানজট নেই। তবে সন্ধ্যার পর থেকে মহাসড়কে আরও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৫ কিলোমিটার মহাসড়কে ২৪টি পিকেট টিম ও ২০টি মোবাইল টিমসহ মোট সাড়ে ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানজটসহ যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত করতে আমরা সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব।’ 

এদিকে ভোর থেকে যানবাহনের চাপে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে যানজট নেই, তবে রয়েছে যানবাহনের চাপ।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘ভোর রাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় পরপর তিনটি দুর্ঘটনার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সকাল থেকে মহাসড়কের গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই।’

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সড়কে ভোর থেকেই গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের চাপ রয়েছে বেশি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।’

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার হয়েছে। এতে ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

/এসএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম