তাজপুরে শনিবার শুরু হচ্ছে অনুসন্ধানী কূপ খনন

নওগাঁ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৩২

নওগাঁ নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে খনিজ সম্পদের তথ্য সংগ্রহে শনিবার থেকে শুরু হচ্ছে কূপ খননের কাজ। ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের (জিএসবি) উপ-পরিচালক মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিরুল ইসলাম বলেন, প্রায় মাস খানিক ধরে তাজপুর কূপ খনন এলাকায় ম্যাপ, রিক মেশিন স্থাপনের প্যাড ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ এনে খনন কাজের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার বিকেলে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, তাজপুরে খনিজ সম্পদের তথ্য সংগ্রহ ও সম্ভাব্যতা যাচাইয়ে রিক মেশিন দিয়ে প্রায় ৪ হাজার ফিট গভীর একটি কূপ খনন করা হবে।
এ বিষয়ে জিএসবির মহা পরিচালক ড. নেহাল উদ্দিন জানান, তাজপুরে কয়লাসহ মূল্যবান খনিজ সম্পদ পাওয়ার সম্ভাব্যনা আছে। তবে সেটি সঠিকভাবে জানতেই সেখানে কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
খনন কাজ শুরুর পর অন্তত তিন থেকে পাঁচ মাস ধরে সেখানে জিএসবির গবেষকরা পরীক্ষা চালাবেন বলেও জানান তিনি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম