পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই, গ্রেফতার ১৫

কক্সবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ০২:৩৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০২:৩৮

কক্সবাজারের চকরিয়ায় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাত জন নারী। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করে জানান, সবার বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, ‘তিন পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপু দে বাদী হয়ে মামলা করেন। ঘটনার পরই অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২০) গ্রেফতার করা হয়েছে। রাকিব চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকার মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার রাতে এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। এ সময় পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্র হাতে এক ব্যক্তিকে দেখে এগিয়ে যান তারা৷ এ সময় তাদের ওপর হামলা চালায় কয়েকজন। কুপিয়ে জখম করে পুলিশের অস্ত্র ছিনতাই করে তারা।  খবর পেয়ে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারের পাশপাশি ১৪ জনকে আটক করে।

আহত পুলিশের তিন সদস্য সুস্থ আছেন জানিয়ে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা সংঘবদ্ধ একটি অপরাধীচক্র। কখনও তারা পাহাড় আবার কখনও সরকারি জমি দখল করে আসছিল। দলের বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম//এসপি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম