শ্মশানে মিললো নিখোঁজ কিশোরীর মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ১৭:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্মশান ঘাট থেকে হেলেনা আকতার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর সভার ববনপুর (বাঘমারা) শ্মশান ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হেলেনা আকতার পৌর এলাকার চাসকপাড়ার হেলাল মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক কৃষক তার জমিতে পটল উঠাতে যায়। এ সময় শ্মশান ঘাটের একটি গাছে ঝুলন্ত অবস্থায় হেলেনা আকতারকে দেখতে পান। পরে এ ঘটনা তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা মাসুদ আলী জানান, গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে হেলেনা আকতার নিখোঁজ হয়। পরে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে তার পরিবার। একপর্যায়ে আজ মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারেন। 

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম