বরগুনায় অ্যাম্বুলেন্স-দুর্ঘটনায় রোগী নিহত

বরগুনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪০

বরগুনায় অ্যাম্বুলেন্স-দুর্ঘটনায় রোগী নিহত বরগুনার আমতলীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় রোগী কৃষ্ণকান্ত শীল(৭০) নিহত হয়েছেন। এসময় চালকসহ অ্যাম্বুলেন্সের আরও চার ব্যক্তি গুরুতর আহত হন।
শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার উত্তর তক্তাবুনিয়া আজিজ চকিদারে বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কৃষ্ণকান্ত শীল উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-অমরী রানী শীল(৫০),হীরালাল শীল(৫৬) অমল শীল(৪০) ও চালক হাসান(৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সেটি কৃষ্ণকান্ত শীলকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে। রোগী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

ওসি বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। চালকের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

/এআর/এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক