ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মে ২০২৩, ১৬:৪৫আপডেট : ০২ মে ২০২৩, ১৬:৪৫

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামির নাম ইসমাইল হোসেন আজাদ (৪৩)। সোমবার (১ মে) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন আজাদ নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০১ সালের ২৪ অক্টোবর ভিকটিমকে আসামি ইসমাইল হোসেন আজাদ ধর্ষণ করে। পরে ভিকটিম বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় আজাদ। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৩ সালের ১৬ জুলাই আসামির গ্রেফতারি পরোয়ানা থানায় পাঠান।’

তিনি আরও জানান, আসামি পরবর্তী সময়ে তার নিজের নাম, মা-বাবার নাম এবং ঠিকানা পরিবর্তন করে বাগেরহাটের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরি করে ২০০৪ সাল থেকে চট্টগ্রামে অবস্থান করছে। র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম গত ১ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে আসামি আজাদকে গ্রেফতার করে।

/এমএএ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম