শিক্ষার্থী মুক্তি হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি 
০৪ মে ২০২৩, ১৫:১৯আপডেট : ০৪ মে ২০২৩, ১৫:১৯

নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে হত্যার প্রতিবাদে ও গ্রেফতার কাউসার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে শহরের মোক্তারপাড়া প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব, সহসভাপতি মেহেদি হাসান সৌরভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিথি ধর গুপ্তসহ অনেকে। 

এ সময় বক্তারা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে পাঠানোর মাধ্যমে কাউসারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 

গত ২ মে দুপুর ২টার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে বারহাট্টা উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তি বর্মণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাউছার। বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এসএন/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম