পরিবর্তন হলো আম সংগ্রহের ক্যালেন্ডার

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ মে ২০২৩, ১৯:১৪আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:৩১

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাত করার ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (৫ মে) সংশোধিত ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

নতুন ক্যালেন্ডার অনুযায়ী হিমসাগর ২৫ মের পরিবর্তে ১০ মে, ল্যাংড়া ১ জুনের পরিবর্তে ১৮ মে  ও আম্রপালি ১৫ জুনের পরিবর্তে ২৮ মে সংগ্রহ করা যাবে।

এর আগে গত বুধবার (৩ মে) গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস এবং বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাত করার তারিখ এক সপ্তাহ এগিয়ে ৫ মে থেকে ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

শহরের কুখরালী এলাকার আম চাষি মোকসেদ মোড়ল বলেন, ‘গোপালভোগ, গোবিন্দভোগ ও হিমসাগর আম ইতোমধ্যে পাকতে শুরু করেছে। আম ব্যবসায়ী ও ঝড়ের কথা মাথায় রেখে আম পাড়ার তারিখ এগিয়ে আনায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারিখ এগিয়ে না আনলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন হয়েছে। এবারও বিদেশে যাবে এ জেলার আম। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম মঈন বলেন, ‘আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে আগের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। আম পাকা এবং ঝড়ের কথা মাথায় রেখে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আম ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম