টঙ্গীতে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০২৩, ২০:২৮আপডেট : ০৭ মে ২০২৩, ২০:২৮

গাজীপুরের টঙ্গীর হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডের কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (৭ মে) দুপুরে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, রবিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে মিলের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুত ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কর্মীরা গিয়ে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এদিকে, রবিবার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর মিল গেইট নামাপাড়া এলাকার বেশ কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটে। বেলা পৌনে ৩টার দিকে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম