উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
১০ মে ২০২৩, ১৩:১৯আপডেট : ১০ মে ২০২৩, ১৪:৪৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হাফেজ জুবায়ের (৩২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। জুবায়েরকে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার বলে দাবি করেছে এপিবিএন।

বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট এবং চার্জার জব্দ করা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে ৮ আমর্ড পুলিশের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ। 

সংবাদ সম্মেলনে ফারুক আহমদ জানান, গোপন সূত্রে পাওয়া খবরে ভোরে অভিযান চালানো হয়। এ সময় হাফেজ জুবায়েরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরে থাকা টিনের ট্রাংকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট এবং চার্জার জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের স্বীকার করেন, তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। জব্দ করা আলামতসহ হাফেজ জুবায়েরকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

/এসএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম