বিলুপ্ত ছিটমহলে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১২
image

লালমনিরহাট, ভাষা দিবস

৬৮ বছর নিজ ভূমে পরবাসী থাকা বিলুপ্ত ছিটমহলবাসীরা এবার শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। লালমনিরহাট জেলার অভ্যন্তরে থাকা বিলুপ্ত ৪০ (জনবসতিপূর্ণ) ছিটমহলে হাজারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালন করছেন।

এদিকে, লালমনিরহাটের থানাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কমর্সূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা, এক মিনিট নীরবতা পালন, দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন

পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিলুপ্ত ৩৮ ছিটমহলের লোকজন স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথমবারের মতো দিবসটি পালন করছেন। তবে লালমনিরহাট সদর উপজেলার অভ্যন্তরে থাকা সদ্য বিলুপ্ত দুই ছিটমহলে মানুষ ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহলে প্রস্তাবিত সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবদনের মাধ্যমে দিবস পালন করছেন। সেখানে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা রাত ১টায় কিছুক্ষণ আগে বিলুপ্ত ছিটমহলবাসীদের সঙ্গে মিলিত হয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, লালমনিরহাট জেলায় যে কোনও ধরনের নাশকতা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃত্বে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে শহীদ মিনারগুলো ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।   

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম