বাবা হওয়ার খুশিতে হাসপাতাল আলোকসজ্জা করলেন প্রবাসী

চাঁদপুর প্রতিনিধি
১২ মে ২০২৩, ১৪:৫০আপডেট : ১২ মে ২০২৩, ১৪:৫০

বাবা হওয়ার খুশিতে চাঁদপুরে একটি প্রাইভেট হাসপাতালে আলোকসজ্জা এবং মিষ্টি বিতরণ করেছেন সাদ্দাম হোসেন তালুকদার নামে এক ওমানপ্রবাসী। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা থেকে রাতভর শহরের ওই হাসপাতালটিতে বিভিন্ন রঙের বাতির আলোর ঝলকানি দেখা গেছে।

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের একতা বাজার ঘরিয়ানা গ্রামের সাদ্দাম ১৪ বছর ওমানে ছিলেন। ১০ মাস আগে দেশে ফিরে বিয়ে করেন। বিয়ের ১০ মাস পর বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের রেইনবো হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রী ফারহানা ইসলাম নীহা পুত্রসন্তানের জন্ম দেন। এই খুশিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ১৫ কেজি মিষ্টি বিতরণ করেন সাদ্দাম। একই সঙ্গে সন্তানের নাম ‘আবরার মাহির’ রেখে হাসপাতালেই আনুষ্ঠানিকতার মাধ্যমে জন্মদিন উদযাপনে কেক কাটেন। এ সময় হাসপাতালের ভেতরে-বাইরে রঙিন বেলুন টাঙিয়ে আলোকসজ্জায় সজ্জিত করেন তিনি।

এ বিষয়ে প্রবাসী সাদ্দাম বলেন, ‘বাবা হওয়ার খুশিতে হাসপাতালের সবাইকে মিষ্টিমুখ করিয়েছি। সেইসঙ্গে সন্তানের জন্মদিন পালন করে কেক কেটেছি এবং হাসপাতালে আলোকসজ্জা করেছি। মূলত খুশিতে এমনটি করেছি।’

হাসপাতালের পরিচালক মিজানুর রহমান লিটন বলেন, ‘আমাদের হাসপাতালে একজন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন। এই খুশিতে নবজাতকের বাবা হাসপাতালের স্টাফ ও অন্যান্য রোগীর মাঝে মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি হাসপাতালে বেলুন ও আলোকসজ্জার ব্যবস্থা করেন।’

/এমএএ/এএম/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম