সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

চাঁদপুর প্রতিনিধি
১২ মে ২০২৩, ১৮:৫০আপডেট : ১২ মে ২০২৩, ১৮:৫০

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ মে) বিকালে চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন (১৮) এবং আদর্শ মুসলিমপাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। এ ঘটনায় রাহাত (১৬) নামে তাদের আরেক বন্ধু আহত হয়েছেন।

নিহতের স্বজন ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বেড়াতে যান। সেখান থেকে তারা ফিরে আসার সময় চলন্ত মোটরসাইকেলের ভিডিও ধারণ করেছিলেন তারা। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার রং সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘দুজনের শরীরে অনেক আঘাত ও জখমের চিহ্ন পেয়েছি। এখানে তাদের মৃতই নিয়ে আসা হয়েছে। আমি তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত দেখতে পাই।’

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম