সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেফতার ৪

সাতক্ষীরা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬

গ্রেফতারের প্রতীকী ছবি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শীউলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ ৬ জনকে পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ প্রধান আসামি নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নুর মোহাম্মদ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শামসুর রহমানের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে আরিশ মোল্লা (৩০), মিলন (২৫) ও রাজুকে ( ৩৪) আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার মহিষকুড় এলাকায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলের  সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহম্মদ সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দু’গ্রুপের বেশ কয়েকজন আহত হয় ।
সংঘর্ষেরে পর চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, শ্রীউলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নুর মোহাম্মাদ গ্রুপের লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনায় তিনি নিজেসহ ৬ জন মারাত্মক আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নুর মোহম্মদ বলেন, তিনি মাছের সেট থেকে ফেরার সময় বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলের সমর্থকরা আমাদের গতিরোধ করে মারধর শুরু করে এতে আমার বেশকয়েকজন  সমর্থক আহত হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম