ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ মে ২০২৩, ১৫:০৫আপডেট : ১৫ মে ২০২৩, ১৫:০৫

ঝিনাইদহে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে ঝিনাইদহ  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পূর্বপাড়ার মৃত মন্তেজ আলীর ছেলে বাদশা মিয়া, খাজুরা জোয়ারদারপাড়ার মন্টু মিয়ার ছেলে রুহুল আমিন এবং খাজুরা শেখপাড়া গ্রামের জাফর উদ্দিনের ছেলে মন্নু মিয়া।

ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট ভুক্তভোগী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে যায়। সে সময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মন্নু মিয়া সংঘবদ্ধ ধর্ষণ করে স্থানীয় পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২টায় ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পরদিন সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত তিন জনকে এ দণ্ড দেন।

/এমএএ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম