চুরি হওয়া ২০টি ফোন উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
১৬ মে ২০২৩, ১৪:৩৭আপডেট : ১৬ মে ২০২৩, ১৪:৪২

রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ শাহ ইমরান, অপরাধ শাখার ওসি মো. মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফোন ফেরত পেয়ে রুবেল হোসেন নামে একজন বলেন, ‘গত দুই বছর আগে আমার বাসা থেকে ফোনটি চুরি হয়। পরে জিডি করার পর আজ ফোন হাতে পেয়েছি। আমি তো এই ফোনের আশাই ছেড়ে দিয়েছিলাম। ধন্যবাদ জানাই পুলিশের টিমকে।’

ইন্দ্র বিকাশ চাকমা নামে অপর একজন বলেন, ‘বাসায় যাওয়ার পথে ফোনটি অটোরিকশায় হারিয়ে যায়। পরে জিডি করার পর আজ ফোনটি ফিরে পেয়ে খুব ভালো লাগছে।’

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জানান, পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম মনিটরিং সেল রাঙামাটি জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন জিডি মূলে অনুসন্ধান করে। চলতি মাসে দেশের বিভিন্ন স্থান থেকে এই ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কাউকে পুরনো মোবাইল ফোনসহ যেকোনও ইলেকট্রনিক ডিভাইস না কেনার অনুরোধও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম