ফেসবুকে ভুয়া আইডি খুলে স্ট্যাটাস, যুবকের ৫ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১৮:২৩আপডেট : ১৭ মে ২০২৩, ১৮:২৩

রাজশাহীতে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক তিনটি ধারায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৩)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০২১ সালের অক্টোবরে আসামি রুবেল এক নারীর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলে। ওই আইডি থেকে এই নারী এবং তার ভাই সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে এলে ওই নারী সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে আসামির নাম-ঠিকানা বেরিয়ে আসে। এরপর আদালতে তার বিচার শুরু হয়। আদালত আসামিকে দুটি ধারায় দুই বছর করে এবং অন্য এক ধারায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সবগুলো ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
এআই ট্রাফিক জরিমানার নামে সাইবার ফাঁদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম