দুর্নীতির মামলায় একজনের ২২ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
১৮ মে ২০২৩, ২১:৫৫আপডেট : ১৮ মে ২০২৩, ২১:৫৫

যশোর-খুলনা পানি নিষ্কাশন পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির মামলায় খলিলুর রহমান নামে একজনকে বিভিন্ন ধারায় ২২ বছরের কারাদণ্ড এবং এক লাখ ৭৩ হাজার ৮২৪ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

খলিলুর রহমান যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের মৃত এরশাদ আলী শিকদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, যশোর পানি উন্নয়ন বোর্ড ২০০০-২০০১ অর্থবছরে মণিরামপুরের হরি ও শ্রী নদ খননে যশোর-খুলনা পানি নিষ্কাশন পুনর্বাসন প্রকল্প হাতে নেয়। ওই প্রকল্পে মাটি খননের জন্য ৮০ জন শ্রমিক নিয়ে ‘লেবার কন্ট্রাকটিং সোসাইটি’ নামে দল গঠন করেন খলিল। তিনি দলনেতা হিসেবে ২০০১ সালের ২৯ এপ্রিল ঠিকাদারি রেজিস্ট্রেশন জমা দেন। এরপর খননকাজ চলাকালে বিভিন্ন সময় শ্রমিকদের মজুরি হিসেবে পানি উন্নয়ন বোর্ড থেকে চেকের মাধ্যমে অর্থ গ্রহণ করেন। কিন্তু তিনি ওই অর্থ থেকে মজুরি পরিশোধ না করে এক লাখ ৭৩ হাজার ৮২৪ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় অভিযোগ উঠলে যশোর দুর্নীতি দমন ব্যুরো প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পায়। এরপর ২০০৩ সালের ৩১ ডিসেম্বর  দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় দুর্নীতির অভিযোগে মামলা করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন-দুদক যশোরের উপ-সহকারী পরিচালক এসএম বোরহান উদ্দিন ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর খলিলুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ৪০৬ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড, ৪২০ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড, ৪৬৭ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড, ৪৬৮ ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড, ৪৭১ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন বিচারক।

/এমএএ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম