চার শিশু হত্যার ঘটনায় জুয়েলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হবিগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৮

চার শিশু হত্যা মামলার আসামি জুয়েল হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় রিমান্ডে থাকা জুয়েল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি ও তার পরিবারের লোকজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রবিবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকারের আদালতে জবানবন্দি দেন জুয়েল।
জবানবন্দি শেষে হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রুবেলের আপন ভাই জুয়েল ঘটনার সঙ্গে জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে দুজন আদালতে তাদের দোষ স্বীকার করেছেন।
তিনি জানান, জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েক জনের নাম প্রকাশ করেছে জুয়েল। তবে তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা সম্ভব না। তিনি বলেন, ঘটনার মূল রহস্য ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে,আগামীকাল সোমবার গ্রেফতারকৃত সালেহ আহমেদসহ তিনজনের ১০ দিনের করে রিমান্ড চাওয়া হতে পারে।  
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। আর গত বুধবার সকালে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম