মৌলভীবাজারে দুর্ঘটনাকবলিত আন্তনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের উদ্ধার কাজ শেষ হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৮টার দিকে আবারও সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৭২৩ উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে রেললাইনের উপর হেলেপড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ইঞ্জিন,একটি যাত্রীবাহী বগি এবং খাবার বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়।
আরও খবর: ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ









